বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রেমের ফাঁ-দে ফেলে তালতলীতে এক নারীকে গ’ণধ’র্ষ’ণে’র অভিযোগ তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন

বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তবে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। ১২ তারিখে নির্বাচনে জয়লাভ করলে ১৩ তারিখ থেকেই খাল খনন করা শুরু হবে। জলবায়ূ নেতিবাচক প্রভাব ঠেকাতে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে। কুয়াকাটাকে কেন্দ্র করে মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ এর প্রচলন করা হবে। শনিবার বেলা সাড়ে এগারোটায় টিম-৯১ (এসএসসি ৯১ ব্যাচ) এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিগত সরকার পায়রা বন্দরকে কেন্দ্র করে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এর সুফল আমরা পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইউনুস সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে ব্যস্ত। সমরাস্ত্র কারখানা আমাদের এখানে দিয়ে দিতে পারতো , কিন্তু তারা চিটাগাং এর সঙ্গে চুক্তি করেছে। আমরা দেখেছি ইন্ডিয়র সঙ্গে একটি ইকোনমিক জোন ছিলো সেটি বাতিল করে আরেকটা দেশকে দিয়ে দিচ্ছে অথচ আমাদের এখানে পায়রা পোর্টে ৮ হাজার একর জমি রয়েছে। ৮ হাজার একর জমি পড়ে আছে কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে।

এবিএম মোশাররফ হোসেন আরো বলেন, আগামী দিনে একটি চূড়ান্ত ফাইট করতে হবে ইনশাল্লাহ সেই সৎ সাহস আমাদের আছে। শুধু দরকার আপনাদের সহযোগিতার সমর্থন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের কিন্তু লিখতে হবে প্রচুর। আপনারা বিভিন্ন আইটেমগুলো সিলেক্ট করে এখানে কি সমস্যা কি সম্ভাবনা রয়েছে এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলে তা বাস্তবায়ন করা সহজ হবে।

টিম-৯১ এর সমন্বয়ক মুশিফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, টিম ৯১ সদস্য রুমি কাওসার সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, শামসুল আলম, হুমায়ূন কবীর, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াস তুষার।

এ সময় উপজেলা কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকসহ বিএনপি এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পটুয়াখালী-৪ আসনের ৩৭ টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!