কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে নিম্নমানের নির্মাণ! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে নিম্নমানের নির্মাণ!

কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে নিম্নমানের নির্মাণ!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে নিম্নমানের নির্মান সামগ্রীতে চলছে র্নিমান কাজ। শুরু থেকেই সিডিউল বর্হিভূত এ কাজের বারবার প্রতিবাদ জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু সুরাহা মেলেনি। বৃহস্পতিবার বেলা এগারোটায় নিম্নমানের পাথর, বালির ব্যবহারে র্নিমান কাজ শুরু করলে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এলজিইডি।

এলজিইডি সূত্রে জানা যায়, কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মানের দুইতলা ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনষ্ট্রাকশন। ইতিমধ্যে শেষ হয়েছে ভবনের ৭০ শতাংশ কাজ। বাড়ানো হয়েছে সময় ও র্নিমান বরাদ্ধ। এলাকাবাসী দাবী, ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজের শুরুর থেকেই নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ।

স্থানীয় বাসিন্দা মোহসীন উদ্দিন বলেন, র্নিমান কাজের শুরুতেই ১০ মিলিমিটার রডের পরিবর্তে ৮ মিলিমিটার রড, সিলেকশন বালুর পরিবর্তে আস্তর বালু ও নিম্নমানের পাথর ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। একই এলাকার কাইয়ুম মিয়া বলেন, আমরা না আসলে এতক্ষনে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যেত। তাদেরকে বার বার বলার পরও তারা ওই নিম্নমানের ইট, বালু, খোয়া ও সিমেন্ট দিয়েই ঢালাই দিতে চেয়েছিল। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনষ্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. আহসান বলেন, কাজে কোন অনিয়ম হচ্ছেনা।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অনিয়মের সতত্যা পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!