কলাপাড়ায় বিশেষ অভিযানে মা’দ’কসহ ৩ জন আ’ট’ক, কা’রা’দণ্ড | আপন নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কমিটি গঠন কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ আমতলীতে কিশোরীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে খালু আ’ট’ক ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উন্নয়নের প্রতিশ্রুতি এখন ‘মি’থ্যা আশ্বাস’, অভিযোগ ক্ষতিগ্রস্তদের ভূমিহীন জিয়া কলোনীর পক্ষে থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে ঈদের শুভেচ্ছা যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে ই’য়া’বা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কা’রা’দ’ণ্ড
কলাপাড়ায় বিশেষ অভিযানে মা’দ’কসহ ৩ জন আ’ট’ক, কা’রা’দণ্ড

কলাপাড়ায় বিশেষ অভিযানে মা’দ’কসহ ৩ জন আ’ট’ক, কা’রা’দণ্ড

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার ২ নং ওয়ার্ডে পাটুয়া আলামিন স্কুল সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর নেতৃত্বে আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

ভোর ৪টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া অভিযানে বাচ্চু (৪৬), বশার (৪০) ও শাহীন প্যাদা (৩২) নামে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে ওই এলাকার এক কিশোর মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে জেলা প্রশাসক পটুয়াখালীর কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে দৃষ্টি আকর্ষণ করেন। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত বাচ্চু ও শাহীন প্যাদাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড) প্রদান করেন। এছাড়া বশারকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিন কারাদণ্ড) দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!