বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Oplus_131072

কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

এস এম আলমগীর হোসেনঃ ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্য বন্দর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে নৌখাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!