বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক

তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক

তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়াটিয়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিনসহ পাঁচজনকে স্থানীয় জনতা আটক করেছে। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, স্থানীয় জনতা পিস্তল, চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে। তাদের পুলিশ থানায় নিয়ে আসছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানাগেছে, তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজী তার বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেয়। গত রবিবার ওই বাড়ীতে গোপনে কয়েকজন লোক আসে। গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিল। তাদের ঘুরাফেরা ও কথাবার্তা স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার দুপুরে স্থানীয় জনতা লিমন সিকদারের ভাড়া বাসায় যায়। ওই সময় তার ঘরে অবস্থান নেয়া জিহাদ খাঁন পিস্তুল উচিয়ে তাদের ধাওয়া করে। পরে স্থানীয় জনতা জিহাদ খাঁন (৩৫), হৃদয় মোল্লা (২৫), অনিক মজুমদার (২৫), লিমন সিকদার (২৮) ও জামাল মল্লিককে (২৭) আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে লিমনের বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক জিহাদ খাঁনের বাড়ী নড়াইল জেলার লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামে। তার বাবার নাম আলম খাঁন। হৃদয় মোল্লা ও জামালের বাড়ী বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামে। হৃদয় মোল্লার বাবার নাম মোঃ মোকলেচ মোল্লা আর জামাল মল্লিকের বাবার নাম শাহ আলম মল্লিক। লিমন সিকদার ও অনিক মজুমদারের বাড়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামে। লিমন সিকদারের বাবার নাম লিটন সিকদার ও অনিক মজুমদারের বাবার নাম সঞ্জয় মজুমদার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, লিমন সিকদারের বাড়ীতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়ীতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করে। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করেছি।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!