তালতলীতে পঁচা মাংস বিক্রি করায় জনতার গণধোলাই; জরিমানা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে পঁচা মাংস বিক্রি করায় জনতার গণধোলাই; জরিমানা

তালতলীতে পঁচা মাংস বিক্রি করায় জনতার গণধোলাই; জরিমানা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনা তালতলীতে গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে কসাই জালালকে জনতা গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেন। ইউএনও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। ঘটনা ঘটেছে বুধবার সকালে।
স্থানীয় সুত্রে জানাগেছে, তালতলী উপজেলা সদরের কসাইখানা বসে বুধবার সকালে কসাই জালাল  গরু জবেহ করে নতুন মাংসের সাথে পুরাতন পঁচা মাংস মিশিয়ে বিক্রি করতেছিল। নতুন মাংসের সাথে পঁচা মাংস মিশিয়ে বিক্রির বিষয়টি ক্রেতা আবু সালেহ’র কাছে নজরে আসে। ক্রেতা আবু সালেহ এর প্রতিবাদ করলে তার সাথে উল্টো ক্ষেপে যান কসাই। স্থানীয় জনতা পঁচা মাংস দেখে কসাই জালালকে গণধোলাই দেয়। পরে  উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞার কাছে তাকে হস্তান্তর করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আর কখনো এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
ক্রেতা আবু সালেহ বলেন, কসাই জালাল নতুন মাংসের সাথে পঁচা মাংস মিশিয়ে আমার কাছে বিক্রি করেছে। টের পেয়ে আমি এর প্রতিবাদ করলে উল্টো আমার উপর ক্ষেপে যান কসাই জালাল। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা বলেন, পঁচা মাংস বিক্রি অপরাধে কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!