সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গাবালীতে সেনাবাহিনীর টহল শুরু | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গাবালীতে সেনাবাহিনীর টহল শুরু

সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গাবালীতে সেনাবাহিনীর টহল শুরু

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 

রাঙ্গাবালীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে টহল শুরু করেছে সেনাবাহিনী। শনিবার সকাল ১০টা থেকে তারা রাঙ্গাবালীর থানা শহর ও এর পার্শ্ববর্তী এলাকায় টহল দেয়। এ সময় বিভিন্ন সড়কের লিংক ও মোড়ে মোড়ে জমায়েত স্পটগুলো মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। সেনা সদস্যরা রাঙ্গাবালীর বাহেরচরে মাইকিং করে জনগণকে সচেতন থাকতে পরামর্শ দেন ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেন।

এরপর রাঙ্গাবালী উপজেলা পরিষদে করোনা প্রতিরোধে প্রশাসনের সার্বিক প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান, উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির ও রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ এর সাথে সেনাবাহিনীর সদস্যরা বৈঠক করেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। রাঙ্গাবালীতে প্রতিটি এলাকার মানুষকে সচেতন এবং বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চত করতে সেনাবাহিনী সদস্যরা সিভিল প্রশাসনকে সহযোগিতা করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!