বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

পটুয়াখালী সংবাদদাতাঃ

পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত ও দুই জন আহত হয়েছে।
সোমবার রাতে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেছার হাওলাদার (৪৫) চরকাজল ইউনিয়নের ফকরুল হাওলাদারের ছেলে। গলাচিপা থানা পুলিশ এ ঘটনায় ট্রাক ড্রাইভার রাজুকে আটক করেছে।

অপর আহত দুই শ্রমিক বকুলবাড়িয়ার কাওসার (২৮) ও রতনদী তালতলীর নিজহাওলা গ্রামের দুলাল (৩২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত চারটার দিকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে বিভিন্ন এলাকার তরমুজ ট্রাকে লোড করা হচ্ছিল। নেছার হাওলাদার তরমুজ গাড়িতে ওঠানোর জন্য শ্রমিক হিসেবে কাজ করছিল। এসময় যশোর-ট-১১-৩৪১০ নম্বরের ট্রাকের ড্রাইভার বরগুনা জেলার আলম হাওলাদারের ছেলে রাজু গাড়ি ব্যাক গিয়ারে চালালে পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নেছার মারা যায়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাক ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!