পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ তিন জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ তিন জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ তিন জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

পটুয়াখালী সংবাদদাতাঃ

নমুনা সংগ্রহকারী রোগীর করোনা পজিটিভ হওয়ায়
পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনসহ তিন জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অপর দুই জন হলেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদ।

সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গির আলম জানান, গত ৮ এপ্রিল বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার করোনা উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) নিয়ে অসুস্থ অবস্থায় পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন। তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মশিউর রহমানের সম্পর্কে খালাতো ভাই হওয়ায় তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে দিয়ে নমুনা সংগ্রহ করেন। ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার নিজ বাসভবনে তিনি মারা যান। ১০ এপ্রিল তার নমুনার ফলাফলে পজিটিভ আসায় তার সংস্পর্শে আসা পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মতিন, ডা. মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান
আব্দুর রশিদকে পটুয়াখালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!