আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ আমতলী পৌরসভার বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের পাঁচ শতাধিক পরিবারের মাঝে পৌর মেয়রের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র মতিয়ার রহমান ঘরে ঘরে গিয়ে এ খাদ্য সহায়তা পৌছে দেন ।
জানাগেছে,সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলীতে আঘাত হানে। উপকুলবাসীর আতঙ্ক ও উৎকন্ঠায় নিঘূম রাত কেটেছে। দমকা হাওয়া ও হালকা বৃষ্টির মধ্য দিয়েই শেষ হয় ঘুর্ণিঝড় আম্ফান। এতে আমতলী পৌরসভার বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। ওই ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৌর মেয়রের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বৃহস্পতিবার বিকেলে ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই লিটার তেল, খিচুরী ও শুকনা খাবার পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, পৌর সচিব আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকেীশলী তরুণ কুমার ভক্ত ও কাউন্সিলর মীর হাবিবুর রহমান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন,সুপার সাইক্লোণ আম্ফানে পৌরসভার বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্থ কোন পরিবার অভুক্ত থাকবে না। পর্যায়ক্রমে আরো খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!