পালিয়েও রক্ষা পায়নি করোনার ছোবল থেকে আমতলী হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু! | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
পালিয়েও রক্ষা পায়নি করোনার ছোবল থেকে আমতলী হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু! 

পালিয়েও রক্ষা পায়নি করোনার ছোবল থেকে আমতলী হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু! 

আমতলী প্রতিনিধিঃ
পালিয়েও রক্ষা পায়নি প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল থেকে। বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে পালানোর দশ দিন পরে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আবদুল লতিফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে। করোনা ভাইরাসের মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউএনও মনিরা পারভীন মৃত্যু আবদুল লতিফ খন্দকারের এলাকার দশ বাড়ী লকডাউন করে দিয়েছেন। ওইদিন দুপুরে ইউএনও মনিরা পারভীনের নেতৃত্বে করোনা প্রটোকল মেনে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের বৃদ্ধ আবদুল লতিফ খন্দকার বাড়ীতে জ্বর, শ্বাস কষ্টে ভুগছিলেন। গত ১৩ মে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সময় মেডিকেয়ার হসপিস ও ডায়াগনিষ্টিক সেন্টারে এবিএম তানজিরুল ইসলামের প্রাইভেট চেম্বারে দেখান। ওই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওইদিনই তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে যান।  ওই হাসপাতালের চিকিৎসকদের কাছে তার করোনা ভাইরাসের উপসর্গ ধরা পরে এবং চিকিৎসকরা তাকে করোনা ভাইরাস নমুনা পরিক্ষা করানো পরামর্শ দেন। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কথা শুনেই তিনি ওই হাসপাতাল থেকে পালিয়ে আসেন। পরে গত মঙ্গলবার তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটের আইসোলেশন  ভর্তি করেন। গত বৃহস্পতিবার ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠায়। গত চারদিন তিনি আমতলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা প্রতিবেদন আসার পূর্বেই শনিবার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তার মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন তার এলাকার দশ বাড়ী লকডাউন করে দিয়েছেন এবং করোনা প্রটোকল মেনে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বুঝা যাবে তিনি করোনা ভাইরাস পজেটিভ না নেগেটিভ ছিলেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মৃত্যু লতিফ খন্দকারের এলাকার দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন করোনা প্রটোকল মেনে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!