নুতন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুলের; বজ্রপাতে মৃত্যু! | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নুতন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুলের; বজ্রপাতে মৃত্যু!

নুতন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুলের; বজ্রপাতে মৃত্যু!

আমতলী প্রতিনিধিঃ
নতুন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুল মুন্সির। বজ্রপাত কেড়ে নিল তার প্রাণ। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার টেপুড়া গ্রামে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার টেপুড়া গ্রামের মন্নাফ মুন্সির ছেলে জহিরুল ইসলাম মুন্সি বাবার সংসার থেকে পৃথক হয়ে দক্ষিণ টেপুড়া গ্রামে নতুন বাড়ী নির্মাণ করছিল। রবিবার দুপুরে ওই নতুন বাড়ীতে বাঁশের কাি  নিয়ে যাচ্ছিল জহিরুল। পথিমধ্যে মুষলধারে বজ্র বৃষ্টি শুরু হয়। মুহুর্তের মধ্যে বজ্রপাত কৃষক জহিরুলের শরীরে আঘাত হানে। এতে জহিরুলের শরীর জলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে পুরাতন বাড়ীতে নিয়ে আসে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজদের মাঝে চলছে তাকে হারানোর আহাজরি।
বজ্রপাতে মৃত্যু জহিরুলের চাচাতো ভাই রুহুল আমিন মুন্সি বলেন, বাঁশের কাি  নিয়ে পুরাতন বাড়ী থেকে নতুন বাড়ীতে যাওয়ার পথে জহিরুল বজ্রপাতে নিহত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, নিহত পরিবারকে সরকারী ভাবে আর্থিক সহযোগীতা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!