শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
কুয়াকাটায় পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ 

কুয়াকাটায় মোবারক হোসেন (৪৫) নামের এক পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল রাত সাড়ে এগারোটার দিকে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকার বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোবারক হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্র নগর গ্রামের মৃত সৈয়দ গাজীর ছেলে।
পুলিশ জানান, মোবারক হোসেন রবিবার সকালে কুয়াকাটায় ভ্রমনে এসে সানফ্লাওয়ার হোটেলের ৩০৩ নম্বর কক্ষে উঠেন। সন্ধ্যায় তিনি একটি ভাড়ায় চালিত মটোরসাইকেল নিয়ে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকায় পৌছে মটোরসাইকেল ড্রাইভারকে সড়কের উপরে দাড় করিয়ে বনের মধ্যে প্রবেশ করেন। বেশ কিছু সময় অপেক্ষার পর তিনি বন থেকে না ফেরলে মটোরসাইকেল
ড্রাইভারসহ ওই এলাকার কয়েকজন বনের মধ্যে প্রবেশ করে কড়ই গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগোনো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মোবারকের লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী
মর্গে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!