রবিবার, ১৯ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
তালতলীতে স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

তালতলীতে স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে স্বামী মাহাতাব হোসেনের (৩২) লিঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী আয়েশা বেগম। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্বজনরা তাকে উদ্বার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
জানাগেছে উপজেলার নলবুনিয়া আগাপাড়া গ্রামের আবদুল গনি তালুকদারের ছেলে মাহাতাব হোসেন নলবুনিয়া আগাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । বর্তমানে মাহাতাব হোসেন কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহাতাবের পরিবার সূত্রে জানা যায় স্ত্রী আয়েশা র খালার ছেলের সাথে পরকীয়ার থাকার বিষয়ে মনোমালিন্যের জের ধরে রাতে স্ত্রী আয়েশা বেগম স্বামী মাহতাবের লিঙ্গ কেটে দিয়েছেন।। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো চাকু দিয়ে তার লিঙ্গ কর্তন করেন স্ত্রী আয়েশা । লিঙ্গ কেটে দিয়ে রাতেই পালিয়ে যায় সে।

এবিষয়ে স্ত্রী আয়েশা বেগম মুঠো ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন তার নিজের লিঙ্গ নিজে কেটেছে ।তিনি আরো বলেন আমার স্বামীর পরকীয়া থাকার বিষয়ে আমি জেনে গেলে আমাকে রাতে মারধর করে তাড়িয়ে দিয়েছে।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!