রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়নে ভোট ২০ অক্টোবর

তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়নে ভোট ২০ অক্টোবর

আমতলী প্রতিনিধি।।

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের এক আদেশে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
জানাগেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন গত ১৬ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের মারা যান। তার মৃত্যুকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ওই ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহন ২০ অক্টোবর।
তালতলী উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও রিটানিং কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, কড়াইবাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আসামী ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!