শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
শার্শা ও বেনাপোলে মাদকসহ আটক-৪

শার্শা ও বেনাপোলে মাদকসহ আটক-৪

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত থেকে রবিবার (৪ অক্টোবর) দুপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ ও শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটককৃতরা হলো, ভবেরবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে মৃদুল (২৮), একই গ্রামের আজিজ মিযার ছেলে বিশাল হোসেন (২৬), শার্শা উপজেলার ভাবানিপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আরিফ আহম্মেদ (২২) ও একই গ্রামের নাজমুল হুদা।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদে ভবেরবেড় গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, মাদকের চালান নিয়ে কায়বা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে।এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে
বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!