রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন সাহিন শাহ

গলাচিপায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন সাহিন শাহ

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমারের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক অবনী রায় সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মু. সাহিন শাহ বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন জাতির জনক শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, যে অর্থনৈতি মুক্তি চেয়েছিলেন মানুষের, যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলেছেন। বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে এক রোল মডেলে পরিনত হয়েছে। এ সরকার জনগণের মান উন্নয়নে স্বাস্থ্য খাতের দেশ এখন গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। শিশু কিশোররা আমাদের আগামীর ভবিষ্যত তাই সরকার বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। আজ চিকনিকান্দী ইউনিয়নেও শুভ উদ্বোধন হলো ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!