বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক এস এস সি ৯৯ ব্যাচের সংগঠণ গৌরবোজ্জ্বল ৯৯ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়া নতুন বাজারের অস্থায়ী কার্যালয়ে তিন দিন ব্যাপী আলোকসজ্জ¦া ও সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহামারি করোনা ভাইরাসের হাত দেশের মানুষকে রক্ষার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরবোজ্জ্বল ৯৯ এর স্থায়ী সদস্য খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. জাকারিয়া। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মিঠুন পাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অর্থ সম্পাদক মো. শামীম গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও নৌশভোজের আয়োজন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!