রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
গলাচিপায় মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ডা. মো. ফজলুর রহমান

গলাচিপায় মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ডা. মো. ফজলুর রহমান

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় মানব সেবায় নিজেকে গড়ে তুলছেন ডা. মো. ফজলুর রহমান। সেবাই তার কাছে পরম ধর্ম। মানবসেবার মহান ব্রত নিয়েই একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলছেন তিনি। খেটে খাওয়া থেকে শুরু করে সব শ্রেণীর রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে ৬৫ বছর বয়সী ডা. মো. ফজলুর রহমান দায়িত্ব ও সচেতনতার পরিচয় দিচ্ছেন। সহৃদয়তার কারণে রোগীরাও তাকে পছন্দ করেন। তার সম্পর্কে সবাই জানেন, তিনি গরিবের ডাক্তার। মানব সেবায় নিজেকে গড়ে তুলছেন ডা. মো. ফজলুর রহমান এ কারণে রোগীরা তাকে সম্মান আর আস্থার সঙ্গে সম্বোধন করেন। দীর্ঘ সময় তিনি রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার ও কলাগাছিয়ায় খারিজ্জমা বাজার কমিউনিটি ক্লিনিক-এ সুনামের সাথে চাকুরি করেন। তার কাছে নিয়মিত সেবা নেওয়া রোগী রনজিৎ দাস বলেন, আমি ডাক্তার সাহেবের কাছে মন খুলে মনের কথা বলতে পারি। তিনি যেন নিজের ভাইয়ের মত আমাকে সেবা দিয়ে থাকেন। তিনি একজন মাটির মানুষ এবং তার চিকিৎসা নিয়ে আমি সন্তুষ্ট। তার চিকিৎসা সেবা অনেক ভাল। আজ সকালে একটি গরিব মেয়ে মটর সাইকেলে দূর্ঘটনায় আহত হলে তাকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে তিনি মেয়েটির বাবার মন কেড়ে নিলেন। এরকম শত শত মানুষের মনের মধ্যে আছেন তিনি। ডা. মো. ফজলুর রহমান বলেন, ‘শৈশব থেকেই স্বপ্ন দেখতাম, চিকিৎসক হয়ে মানবসেবা করবো। বাবা ও মা আমাকে উৎসাহ দিতেন। কঠোর শ্রম আর একাগ্রতায় ধীরে ধীরে চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলছি। মানবসেবায় নিয়োজিত থেকে আমি মানসিকভাবেও সন্তুষ্ট’। এখন আমি অবসরে গিয়েও মানুসের সেবা করে যাচ্ছি। আমার চেম্বার কালিবাড়ি রোডে আপনারা যেকোন সময় আমার সাথে দেখা করে সেবা নিতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি সে তৌফিক দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!