বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে এক যুবক আটক

শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে এক যুবক আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে মঙ্গলবার সন্ধ্যায় নাভারণ-সাতক্ষীরা মোড় থেকে আবির হোসেন (২৬) নামে এক  যুবককে আটক করে শার্শা থানা পুলিশ। আটক আবির হোসেন শার্শার নাভারণ বাজারের মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী আলহাজ্ব এমামুল হকের ছেলে।

শার্শা থানা সুত্রে জানা গেছে, শার্শা থানাধীন নাভারন-সাতক্ষীরা মোড়ে এনামুলের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো ওই গৃহপরিচারিকা। গত তিন মাস ধরে গৃহকর্তার ছেলে তাকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিল। প্রতিবাদ করলে আবির হোসেন তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে। পরে খবরটি গৃহপরিচারিকার পরিবারের কাছে পৌঁছালে ওই বাসা থেকে তাকে নিয়ে আসে তার ফুফু। মঙ্গলবার বিকালে শার্শা থানায় এসে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে ধর্ষিতা গৃহপরিচারিকা।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন,  অাটক অাবির হোসেন বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ দিন ধরে বাড়ির গৃহপরিচারিকার সাথে মেলামেশা করে অাসছিল। পরে ঔ গৃহ পরিচারিকা বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে। মঙ্গলবার (৬ই অক্টোবর ) বিকালে গৃহ পরিচারিকা থানায় ধর্ষণের একটি মামলা করে। এ বিষয়ে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পরই সন্ধ্যায় তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় শার্শা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমের আলামত পরীক্ষার জন্য বুধবার যশোর হাসপাতালে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!