বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে “ বরগুনায় নির্বাচনী রাজনীতির রেশ ধরে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম” শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। সংবাদে আমাকে জড়িয়ে যে কথা লেখা হয়েছে তা রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা মাত্র। আরপাঙ্গাশিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আমার স্বামী মরহুম একেএম নুরুল হক তালুকদার কখনো প্রতিহিংসার রাজনীতি করে নাই এবং আমিও অপরাজনীতি পছন্দ করি না। ইব্রাহীম খলিল স্বজল মোল্লা ক‚-কর্মের কারনে সেনাবাহিনী থেকে বহিস্কার হয়। তার স্বীয় কর্ম ভিন্ন খাতে নিতে আমার নামে মিথ্যা রটিয়ে বিবৃতি দিয়েছে। প্রকৃত পক্ষে নারী গঠিত কারনে এলাকার মানুষ ইব্রাহীম খলিল স্বজল মোল্লাকে আটক করে গণ ধোলাই দিয়েছে। আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। নির্বাচনে সৎ উদ্দেশ্য নিয়ে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই এবং তাতে ইব্রাহীম খলিল স্বজল মোল্লাকে আমার প্রতিপক্ষ মনে করি না। বিভ্রান্তি মূলক মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমার ও আমার পরিবারের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানক্ষুন্ন করা হয়েছে তাই উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সোহেলী পারভীন মালা,
স্বামী- মরহুম একেএম নুরুল হক তালুকদার,
আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ,
আমতলী, বরগুনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!