শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
রাতের আঁধারে গর্ত করে ঘর চুরি, লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিল চোর

রাতের আঁধারে গর্ত করে ঘর চুরি, লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিল চোর

মো. নাসির উদ্দিন, গলাচিপা।।
পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের বাখর খা গ্রামে রাতের আঁধারে ঘরের পিড়া খুঁড়ে গর্ত করে লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাতে চোর ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙ্গে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ নগত টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনা পটুয়াখালী সদর থানায় জানানো হয়েছে। এদিকে গ্রামের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও এ পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার ও কোনো চোর আটক না হওয়া নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বাখর খা গ্রামের মন্টু দাসের ঘরে রবিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। মন্টু দাসের স্ত্রী দিপালী রানী জানান, রবিবার রাতে তার পরিবারের লোকজন ঘরে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে চোর ঘরের পিড়া খুঁড়ে গর্ত করে ভিতরে ঢুকে। পরে ঘরের ভিতরে থাকা আলমারীর তালা ভেঙ্গে আলমারীর ড্রয়ারে থাকা প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, এ্যানড্রোয়েট মোবাইল ও নগত টাকা নিয়ে যায়। এ বিষয়ে মন্টু দাস, বিমল দাস ও গোবিন্দ দাস বলেন, সন্ধ্যার পরে আমাদের লাগানো নারিকেল গাছ, সুপারি গাছ থেকে রাতের আঁধারে চোরেরা নারিকেল ও সুপারি নিয়ে যায়। এ ব্যাপারে একাধিকবার মেম্বার, চেয়ারম্যানকে বলা হলেও কোন প্রতিকার পাই নি। এতে চোরের সাহস বেড়ে যায় যার কারণে আমার ঘরটি চুরি হয়েছে। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম মৃধা ঘটনার সত্যতা শিকার করেন। কমলাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মনির মৃধা বলেন, ঘটনাটি আমি শুনেছি। ইউপি মেম্বার ও চৌকিদার পাঠানো হয়েছে। এ বিষয় নিয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার মোর্শেদ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!