ঢাকার দুই সিটিতে আ. লীগের প্রার্থী চূড়ান্ত; রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ঢাকার দুই সিটিতে আ. লীগের প্রার্থী চূড়ান্ত; রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা

ঢাকার দুই সিটিতে আ. লীগের প্রার্থী চূড়ান্ত; রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা

অনলাইন ডেস্কঃ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় দুই প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শেখ ফজলে নূর তাপসকে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে ওই দুই প্রার্থীকে চূড়ান্ত করা হয় বলে সূত্রে জানা গেছে। তবে দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!