রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় এক জেলের সাজা

গলাচিপায় এক জেলের সাজা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় মো. কবির হোসেন দর্জি (৩৫) নামে এক জেলেকে নদীতে মা ইলিশ ধরায় গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত কবির হোসেন হচ্ছেন দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. আজাহার দর্জির ছেলে। মঙ্গলবার গভীর রাতে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে গলাচিপা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মো. কবির হোসেন দর্জিকে কারেন্ট জাল সহ রতনদী তালতলী ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে গ্রেফতার করেন। পরে বুধবার সকালে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে কবির হোসেন দর্জিকে সাত দিনের সাজা প্রদান করেন। পরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কবির হোসেন দর্জি সরকারী আদেশ অমান্য করে মা ইলিশ ধরার দায়ে তাকে সাত দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!