শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আগুনমূখা নদীতে স্পীড বোট ডুবে ৪ যাত্রী নিখোজ

গলাচিপায় আগুনমূখা নদীতে স্পীড বোট ডুবে ৪ যাত্রী নিখোজ

মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপাঃ

গলাচিপায় আগুনমূখা নদীতে তলা ফেটে স্পীড বোট ডুবির ঘটনায় ৪ যাত্রী নিখোজ। দুর্ঘটনা কবলিত স্পীড বোটের যাত্রী কামাল ফরাজী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া স্পীড বোট ঘাট থেকে মমিন এন্টারপ্রাইজের একটি স্পীড বোটের আবুল নামের ড্রাইভার স্পীড বোটে ১৭ জন যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। নদীর মাঝা মাঝি আসার পর তুফানে স্পীড বোটটি তলা ফেটে ডুবে যায়। এ সময় স্পীড বোটের ড্রাইভার আবুলসহ ১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ৪ জন যাত্রী এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত নিখোজ রয়েছেন। গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিন পানপট্টি স্পীড বোট মালিক সমবায় সমিতি লিমিটেটের সভাপতি ওয়ানা মার্জিয়া নিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার জানান, স্পিডবোট ডুবির ঘটনায় যাত্রী নিখোঁজ থাকার খবর জানা গেছে। তবে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!