রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় শুরু হয়েছে দুর্গা পূজা

গলাচিপায় শুরু হয়েছে দুর্গা পূজা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় মহাষষ্ঠী পূজা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার ২৮টি মন্ডপে এক যোগে শুরু হয় দেবী দুর্গার পূজা। এ সময় পুরোহিতের মন্ত্রে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ। প্রতিটি প্রতিমায় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এ সময় সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন। এবছর সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। সড়কে করা হয়নি কোন আলোকসজ্জ্বা। সাদামাটা ভাবেই এবারের দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ অক্টোবর বিসর্জনের মাধমে শেষ হবে এ পূজা। এবছর মহাষষ্ঠীতে দোলায় চড়ে পৃথিবীতে আসবেন আর পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে গজে (হাতি) চড়ে কৈলাশে ফিরবেন দেবী দূর্গা। গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক বলেন, শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে গলাচিপা উপজেলার সকল মন্দিরে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উৎসব পালন করা হবে। পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, গলাচিপা উপজেলায় ২৮টি মন্ডপে পূজা উৎযাপন হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে সকলকে শান্তিপূর্ণ দুর্গা পূজা পালনের আহবান জানান তিনি। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সনাতন ধর্মের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পূজা। এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসন সজাগ আছে। আমাদের সদস্যদের টহল অব্যহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!