শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
আগুনমুখায় নিখোঁজ ৫ যাত্রীর লাশ উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর

আগুনমুখায় নিখোঁজ ৫ যাত্রীর লাশ উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুন মূখা নদীতে স্পিডবোট র্দূঘটনায় নিখোঁজ ৫যাত্রীর লাশ শনিবার সকালে আগুনমুখা নদীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধার হওয়া যাত্রীরা হলো পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আ. রহিম হাওলাদারের ছেলে দিন মজুর মো. হাসান (৩৫), বাউফল উপজেলার জয়গোড়া গ্রামের আলম হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (৩৪), বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের আ. রহমানের ছেলে রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মো. মহিবুল্লাহ, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আবদুল সালামের ছেলে বাহেরচর কৃষি ব্যাংক শাখার পরির্দশক মোস্তাফিজুর রহমান (৩৫) ও বাউফল উপজেলার কাশিপুর ইউনিয়নের ল²ীপাশা গ্রামের মো. শাজাহান সিকদারের ছেলে বেসরকারি সংস্থা আশার কর্মী মো. হুমায়ুন কবির (৩৫)। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, কোস্টগার্ড ও পুলিশের একাধিক টিম আগুন মুখা নদীর বিভিন্ন স্থান থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালীর কোড়ালিয়া স্পিডবোট ঘাট থেকে ১৭জন যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি আসার পথে ঢেউয়ের তোড়ে স্পিডবোর্ডর তলা ফেটে আগুনমুখা নদীতে তলিয়ে যায়। পরে চালকসহ ১৩জন যাত্রী উদ্ধার করা সম্ভব হলেও বৃহস্পতিবার থেকে ৫যাত্রী নিখোঁজ ছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!