বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে বুধবার পৌনে ৬ লাখ শিক্ষার্থী বই পাবে

আমতলীতে বুধবার পৌনে ৬ লাখ শিক্ষার্থী বই পাবে

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা স্তরের ২শ’ ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ হাজার ২শ’ ৫৩ জন শিক্ষার্থীরা আজ বুধবার পৌনে ৬ লাখ বই পাবে। আজ ১ জানুয়ারি বুধবার এক যোগে এ বই বিতরন করা হবে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই পৌছে গেছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরে ১শ’৫২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি শিশু কল্যান ও ১৩ কিন্ডার গার্ডেন এর ২৮ হাজার ৯শ’ ৫৩ জন শিক্ষার্থীর হাতে ১লাখ ২১ হাজার ৫শ’ ১৮টি বই এবং মাধ্যমিক স্তরের ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদরাসা ও ৩০ টি ইবতেদায়ী মাদরাসার ৩৬ হাজার ৩শ’ শিক্ষাথীদের মধ্যেসহ মোট ৬৫ হাজার ২শ’ ৫৩ জন শিক্ষার্থীর হাতে ৫ লাখ ৭৩ হাজার ৩শ’ ৯৮টি বই এক যোগে তুলে দেওয়া হবে। আমতলী একে হাইস্কুল মাঠে আজ ১ জানুয়ারি সকাল ১০টায় এ বই বিতরনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, আজ বুধবার ১ জানুয়ারি সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেয়া হবে। ইতোমধ্যে নতুন বই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যাতে নতুন বই থেকে বি ত না হয় সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!