শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন ও কুয়াকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন ও কুয়াকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন

আপন নিউজ রিপোর্টঃ
কুয়াকাটায় এলজিইডির পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান এ বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া পটুয়াখালী পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন। এলজিইডি সূত্রে জানা গেছে, বহুতল এ পরিদর্শন বাংলোটির আপাতত তিন তলা পর্যন্ত করা হচ্ছে। সাত কোটি টাকা ব্যয় এ ভবনটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। প্রধান প্রকৌশলী কুয়াকাটাগামী বিকল্প সড়কের আন্ধারমানিক নদীর উপর বাস্তবায়নাধীন বালিয়াতলী পয়েন্টে সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শণ করেন, এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দীন, মোঃ আলী আখতার হোসেন, মোঃ ওয়হিদুর রহমান, মোঃ মোখলেসুর রহমান, মন্মথ রঞ্জন হাওলাদারসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি এ সেতুর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন। এবং আগামি মার্চ-এপ্রিল মাসে সেতুটি জনগণের চলাচলের জন্য খুলে দেয়ার সম্ভাবনার কথা জানালেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!