বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়া ও কুয়াকাটায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিন হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা ও সাংবাদির হাবিবুল্লাহ রানা’র সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবন বিত্তান্ত নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ। কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে র্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ অংশ গ্রহন করেন।
পরে দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.জাহিদুল ইসলাম।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply