গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের

গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের

গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন
সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের

সঞ্জিব দাস, গলাচিপাঃ ‘মোগো দেখার কেউ নাই, বাবা, মোরে একটা ঘরের ব্যবস্থা করে দেবেন। একনা ঘরের ব্যবস্থা করি দিলে আল্লাহ তোমারে ভাল করবে। মুই মরলে মোর লাশ দাফন করিবার জায়গাও মোর নাই’। কথাগুলো এক নিশ্বাসে শেষ করে চোখ মুছেন- বৃদ্ধা রাহিমা বেগম। তার এই আবেগ মাখা আর্তনাদ হয়তো সমাজপতিদের মনকে নাড়া দিবে না। পৌছাবেনা সরকারি কোন কর্মকর্তার কান পর্যন্ত। গলাচিপার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের গাজীপুর খেয়ার উত্তর পাশের ঘাটে বেড়া দিয়ে তৈরি ঘর, আর ভাংগা টিনের ছাউনি দিয়ে বানানো ছোট একটি চালা ঘরে বাস করছেন রাহিমা বেগম। বৃষ্টি এলে ঘরের এক কোণে গুটিসুটি মেরে নির্ঘুম রাত কাটে তার পরিবারের ৬ সদস্যের। দুর্দশাগ্রস্ত আর ভাগ্য বিড়ম্বিত নারী রহিমা বেগম (৬৫)। অনেকেই সরকারি-বেসরকারি সাহায্য পেলেও এ পর্যন্ত কিছুই জোটেনি তার ভাগ্যে। নিত্য অভাব আর অসুস্থতাকে সাথে নিয়ে খেয়ে না খেয়ে তার দিন কাটছে রহিমা বেগমের। নিজের জমি না থাকায় প্রায় ১৫ বছর ধরে সরকারি খাস জমিতে টিন দিয়ে চালা করে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বিধবা রহিমা বেগমের বয়সের ছাপ স্পষ্ট হলেও এখন পর্যন্ত ভাগ্যে জোটেনি বয়ষ্ক ভাতা, ভিজিডি কার্ড বা উল্লেখযোগ্য কোন সরকারি সাহায্য, কিংবা মাথা গোঁজার মতো একটা সরকারি ঘর। তার ছেলে দিনমুজুরীর কাজ করে চলে এই অভাগীর সংসার। ভূমিহীন এই নারীর থাকার একটি ঘর গত এক বছর আগে ঝড় ও প্রচুর বৃষ্টিতে ভেঙ্গে পড়ে। সেই থেকে এই ভাঙ্গা টিনের চালা ঘরে এই ঠাÐায় বসবাস করছেন কোনভাবে। রহিমা বেগম উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মৃত শানু প্যাদার স্ত্রী ও মৃত কাসেম প্যাদার পুত্রবধু। রাহিমা বেগম বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছি। আমার ঘর ভেঙ্গে পড়েছে ঘরটি তোলার কোন উপায় নেই। আমি সরকারে কাছে একটি ঘর চাই। কেউ যদি আমাকে একটি ঘর এবং জায়গার ব্যবস্থা করে দিত তাহলে নিশ্চিন্তে থাকতাম। ওই গ্রামের প্রতিবেশী জুলেখা বাজার কমিটির সভাপতি ও যুবলীগ নেতা মোস্তফা হাওলাদার জানান, রাহিমা বেগম খুবই অসহায়। তার থাকার ঘরটি ভেঙ্গে পড়েছে। টাকা পয়সা না থাকায় ভাঙ্গা ঘরটিতে রাত্রিযাপন করছেন। মুজিববর্ষ উপলক্ষে তার জন্য একটি সরকারি ঘর পাওয়া উচিৎ বলে মনে করি।
গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘আসলেই রাহিমা বেগম যেই জায়গায় আছে সেটি সরকারি খাস জায়গা। প্রায় দেড় যুগ ধরে সে ওখানেই বসবাস করছে। এই জায়গায় একটি সরকারি ঘর পেলে রাহিমা বেগমের বাকি জীবন সুন্দরভাবে চলবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, অসহায়, হতদরিদ্রদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঘর। রাহিমা বেগম দরখাস্ত করলে আমি বিষয়টি দেখব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!