কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছ ধরা নিয়ে সংঘর্ষে মোঃ মনোয়ার হোসেন প্যাদা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চান্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মনোয়ার হোসেন প্যাদা জানান, চান্দপাড়া গ্রামের একটি ঘের তিনি লিজ নিয়েছেন। সকালে সেখানে গিয়ে দেখেন আজিম হাওলাদারসহ ৩-৪ জন ঘের থেকে মাছ ধরছেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আজিম হাওলাদার বলেন, সকালে তার ছেলে খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি জানতে চাইলে মনোয়ার ক্ষিপ্ত হয়ে হামলা চালান। হাতাহাতির একপর্যায়ে তিনি মাথায় আঘাত পান।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!