কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টএস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি নাসির মোল্লা মিন্টুর নামে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো এবং চাঁদা দাবির অভিযোগে মোঃ রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিমন ইসলাম পার্শ্ববর্তী উপজেলা আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পাঁচা কোড়ালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার রাত ৯টার দিকে কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি ও ঠিকাদার ব্যবসায়ী নাসির মোল্লা মিন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে মিথ্যা ও মানহানিকর পোস্ট ছড়িয়ে তাকে হয়রানি করে আসছিল। এ সময় অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল রাতে চম্পাপুর পাটুয়া সুইজ ওয়াপদার কাজের সাইট থেকে বাড়ি ফেরার পথে ধানখালী ইউনিয়নের নমোরহাট বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় তার পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা অস্ত্রসস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে এবং মারধর করে আহত করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে বিভিন্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি অব্যাহত রাখে অভিযুক্তরা। এমনকি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। ভুক্তভোগী অভিযোগ করেন, ভয়ভীতির কারণে গত ৫ মে তিনি অভিযুক্তদের দেওয়া দুটি বিকাশ নম্বরে মোট ৩ হাজার টাকা পাঠান।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রিমন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। কলাপাড়া থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!