বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির

কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির

কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনিরুজ্জামান মনির

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম আঃ সালাম হাওলাদারের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এ সময় তিনি পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

রবিবার (১০ মে) উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে এতিমখানা কবরস্থানে গিয়ে মরহুম আঃ সালাম হাওলাদারের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কবির মৃধা, মোঃ রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা এবং সদস্য এস এম আলমগীর হোসেন।

উল্লেখ্য, গত ১ মে ২০২৬ শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন পত্রিকা বিক্রেতা আঃ সালাম হাওলাদার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!