সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ) বেলা ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সভাপতি মো. জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.মিজানুর রহমান (বাবু) ও মহিপুর থানা ফারিয়া’র সাধারণ সম্পাদক মো. লোকমান।
এসময় বক্তারা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রাষ্ট্রীয়ভাবে পেশার মর্যাদা, সরকারি ও প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ নানা দাবি তুলে ধরেন। এছাড়া, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্ন্টেটিভদের দালাল আখ্যায়িত করে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এধরণের হীন কাজের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানান।
এসময় কলাপাড়ায় ও মহিপুরে বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধি গন সরকারের কাছে তাদের দাবি সংবলিত নানা প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply