বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

চঞ্চল সাহা, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় বুধবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় নিতে গিয়ে মোসা.সানজিদা বেগম নামে এক গৃহীনি একটি পুত্র সন্তান প্রসব করেছে । ”ইয়াস” এর নাম অনুসারে এলাকাবাসী নব-জাতকের নাম রাখার অনুরোধ করলেও মূলতঃ স্থানীয় মুরুব্বীদরে দাবীর কারনে ওই নামটি এড়িয়ে তার নাম রাখা হয় মো.বেল্লাল হোসেন। সানজিদা বেগম চান্দুপাড়া গ্রামের নুর আলম শরীফের স্ত্রী। পূর্নিমা এবং ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে যায়। মানুষ কাছাকাছি আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নেয়। বুধবার সকালে সানজিদা সহ তার পরিবারের সদস্যরা আশ্রয় নেয় চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দুপুরের দিকে প্রসব বেদনা শুরু হয় সানজিদা’র। কিছু সময়ের মধ্যে সানজিদা একটি পুত্র সন্তান জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলেও বানভাসি মানুষও দেখতে আসে ওই শিশুটিকে। বর্তমানে মা ও নব-জাতক সুস্থ আছে।
সানজিদার স্বামী মো.নূর আলম শরীফ জানান, সকাল থেকে জোয়ারের পানি বাড়তে থাকায় তারা পাশাপাশি চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। কিছু সময়ের মধ্যে সানজিদার প্রসব বেদনা শুরু হয়। ক্ষনিকের মধ্যে সন্তান প্রসব করে সানজিদা।

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস জানান, শিশু প্রসবের কথা শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার সাধ্যমত সাহায্য সহযোগীতা করছেন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সর চিকিৎসক ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, নব-জাতক ও মা দু’জনেই ভাল আছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!