গনমাধ্যমে সশস্ত্র সন্ত্রাসীদের সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় অস্ত্রসহ গ্রেফতার-২ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
গনমাধ্যমে সশস্ত্র সন্ত্রাসীদের সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় অস্ত্রসহ গ্রেফতার-২

গনমাধ্যমে সশস্ত্র সন্ত্রাসীদের সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় অস্ত্রসহ গ্রেফতার-২

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ 
গনমাধ্যমে সশস্ত্র সন্ত্রাসীদের সংবাদ প্রকাশের পর কলাপাড়া উপজেলার মুজিব নগর খ্যাত ধানখালী থেকে সশস্ত্র সন্ত্রাসী নজরুল  হাওলাদার (২৯) ও বশির হাওলাদার (৩০) কে সোমবার মধ্য রাতে পুলিশ আটক করেছে।
কলাপাড়া থানা পুলিশ বাদী হয়ে এ ঘটনায় অস্ত্র আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ মইনুল হাসান আটকের বিষয়টি নিশ্চিৎ করে জানান, গনমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর কার্যকলাপ অবগত হয়ে অভিযান চালায় পুলিশ। সচিত্র সংবাদ প্রকাশের পরে কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল নিয়োজিত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে সন্ত্রাসী নজরুল ও বশিরকে আটক করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার কলাপাড়া থানা পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩/২০।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, পুলিশী অভিযানের খবর পেয়ে বাকিরা আত্ম গোপনে চলে গেছে।
 তবে তাদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে কলাপাড়া উপজেলার ধানখালীতে ভয়-ভীতি সৃষ্টি করে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ। এসময় পায়রা তাব বিদ্যুত কেন্দ্রিক এলাকার একটি ঘাট দখলের ঘটনায় শিমুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে ওই বাহিনী। পরে পুলিশ আসলেও অজ্ঞাত কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি কলাপাড়া থানায় এ নিয়ে একটি জিডিও করা হয়। এছাড়া পায়রা তাববিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের টাকা পরিশোধ না করে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে কাজ করানোর অভিযোগ ওঠে। যা নিয়ে এলাকাবাসী একাধিকবার সংবাদ সম্মেলন করে। এমনকি ক’জন সন্ত্রাসীদের গডফাদারের বিরুদ্ধে প্রধান মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!