আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা

আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনকে মঙ্গলবার রাতে ব্যাংক কার্যালয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধি,ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা এ সংবর্ধনার আয়োজনে করে।
আমতলী অগ্রনী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রাসেল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপক ও পটুয়াখালীর আ লিক প্রধান মোঃ মহিউদ্দিন গাজী। বিশেষে অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নবাগত ব্যবস্থাপক মোঃ আবদুল মালেক, ব্যবস্থাপক এম মাজহারুল কবির, পটুয়াখালীর আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ শাহ আলম, রুপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ মরিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও ব্যবসায়ী মোঃ কামাল আকন। প্রিন্সিপাল অফিসার মোঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রিন্সিপাল অফিসার মোঃ সুলতান আহম্মেদ, মোঃ সাইফুল ইসলাম ও ইয়াসিন আলী প্রমুখ। বিদায়ী ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন ২০১৮ সালের ২৪ মে আমতলী অগ্রনী ব্যাংকে ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ন্যায় ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। ওই সভায় ব্যাংকের নবাগত ব্যবস্থাপক মোঃ আবদুল মালেককে স্বাগত সংবর্ধনা দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!