বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
মহিপুরে ধুমপানে বাধা দেওয়ায় মাছের ঘেরের বেড়ার উপর হামলা

মহিপুরে ধুমপানে বাধা দেওয়ায় মাছের ঘেরের বেড়ার উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ

ধুমপানে বাধা দেওয়ায় পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের থানখোলা স্লুইসগেট সংলগ্ন একটি মাছের ঘেরের বেড়ার উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মালয়েশিয়া প্রবাসী মোঃ সাদেক মোল্লার ছোট ছেলে ও ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ ফেরদৌস (১৪) এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফেরদৌসের প্রতিবেশী মোঃ মনির হোসেন মীর বলেন, ‘আমি রাতে ফেরদৌসকে ঘেরের দিক থেকে আসতে দেখেছি এবং ও একাই ছিলো। পরে আমি ঘেরের দিকে হেঁটে গিয়ে সেখানে আর কাউকেই দেখতে পাইনি। তবে বেড়ার দিকে আমি খেয়াল করিনি।’

কিন্তু ঘেরের মালিক আবুল মালেক হাওলাদার সন্দেহের তীর ফেরদৌসের দিকে তাক করে বলেন, ‘আজ (বুধবার) সকালে ফজরের নামাজ আদায় করে ঘেরের কাছে গিয়ে দেখি নেট দিয়ে দেয়া আমার ঘেরের বেড়া ব্লেড দিয়ে কেটে ছিন্নভিন্ন করা হয়েছে। তবে বেড়া ফেরদৌসই কেটেছে। কারণ গত ২ দিন আগে ও ওই বেড়ার কাছে বসে সিগারেট খাচ্ছিলো এবং সিগারেটের আগুন দিয়ে বেড়া পুড়ছিলো। এতে বাধা দেয়ায় ও আমার উপর ক্ষিপ্ত হয়েই এ ঘটনা ঘটিয়েছে।’

তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে এনে এ ঘটনার কথা জানালে তাঁরা ফেরদৌসকে জিজ্ঞেস করেন। কিন্তু ফেরদৌস ও তার পরিবার এ ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ফেরদৌস এর আগেও চুরি ও ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!