আমতলীতে বিধবা নারীকে কুপিয়ে টাকা ও স্বর্নালংকার লুট | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে বিধবা নারীকে কুপিয়ে টাকা ও স্বর্নালংকার লুট

আমতলীতে বিধবা নারীকে কুপিয়ে টাকা ও স্বর্নালংকার লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হেলেনা বেগম (৪৫) নামের এক বিধবা নারীকে কুপিয়ে দুর্বৃত্ত্বরা টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত নারীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার বাজারখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার বাজারখালী গ্রামের বিধবা হেলেনা বেগমের বাড়ীতে শনিবার গভীর রাতে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত্ব কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। পরে তারা চাইনিজ কুঠার দিয়ে বিধবাকে এলোপাথারী কুপিয়ে ঘরের ট্রাঙ্ক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা এবং আড়াই ভড়ি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় এমন অভিযোগ বিধবার ছেলে রিমনের। বিধবার ডাক চিৎসাকে ছেলে রিমন ও ছেলের বউ লামিয়া আক্তার জেগে উঠলে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়। রবিবার সকালে বিধবা হেলেনা বেগমকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসা ডাঃ মোঃ ইমদাদুল হক চৌধুরী তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর জ্ঞান ফিরেনি। পরিবারের অভিযোগ পুর্ব শক্রতার জের ধরে দুর্বৃত্ত্বরা এমন ঘটনা ঘটিয়েছে। বিধবা হেলেনা মৃত্যু মানিক হাওলাদারের স্ত্রী।




আহত নারীর ছেলে মোঃ রিমন হাওলাদার বলেন, দুর্বৃত্ত্বরা কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমার মাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর যখম করে। পরে ঘরের ট্রাঙ্কে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্নালংকার নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন,বিধবা নারীর মাথা, মুখমন্ডল ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!