কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড; ইউএনওর হুঁশিয়ারি | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড; ইউএনওর হুঁশিয়ারি

কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড; ইউএনওর হুঁশিয়ারি

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার নামে এক ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুানুয়ারি) দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন (নির্বাহী ম্যাজিস্ট্রেট) উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। দণ্ডপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ী মামুন হাওলাদার তালতলী উপজেলার কচুপাতরা গ্রামের মতিউর হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, ড্রেজার ব্যবসায়ী মামুন বেশ কিছু দিন ধরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী সরকারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।

(নির্বাহী ম্যাজিস্ট্রেট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এ খবর পেয়ে ঘটনাস্থলে যান।
পরে তিনি অভিযান পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় ওই ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, অভিযান চালিয়ে ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়। এবং যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!