বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া উপজেলা আ,লীগের সম্মেলনে কর্মীদের তোপের মুখে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

কলাপাড়া উপজেলা আ,লীগের সম্মেলনে কর্মীদের তোপের মুখে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

মো: নূরুল আমিনঃ

আওয়ামীলীগের দূর্ঘ হিসাবে পরিচিত কলাপাড়া উপজেলা আ,লীগের সম্মেলনের শুরুতেই কর্মীদের ব্যাপক তোপের মুখে পড়েন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ,লীগের বর্তমান সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান তালুকদার। পুলিশ প্রহরায়  মঞ্চে আসলেও শেষ রক্ষা করতে পারেননি দূর্নীতির দায়ে অভিযুক্ত এই প্রবীন নেতা। টানা তিনটার্ম এমপি থাকাকালীন সাধারণ নেতাকর্মীদের সাথে দূব্যবহার ও অনিয়ম দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে প্রথমে তাকে মঞ্চে  উঠতে বাঁধা দেয়া হয়। কর্মীদের বাঁধা উপেক্ষা করে জেলা আ,লীগের নেতৃবৃন্দ তাকে মঞ্চে বসালে নেতা কর্মীরা বিক্ষোভ করে। এ সময় শত শত নেতা কর্মী র্দূনীতি বিরোধী শ্লোগান দিতে থাকলে সম্মেলনের কার্যক্রম অচল হয়ে যায় । প্রায় একঘন্টা ধরে চেষ্টা চালানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসলে সম্মেলন শুরু হয়। তবে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর সম্মেলনের পূর্ব নির্ধারিত সভাপতি সুলতান মাহমুদের পরিবর্তে সম্মেলনের সভাপতি হিসাবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. মাহবুবুর রহমান তালুকদারের নাম ঘোষনা করলে নেতাকর্মীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এভাবে টান টান উত্তেজনার মধ্য দিয়া বুধবার কলাপাড়া উপজেলা আ,লীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। এতে পটুয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব সভাপতি এবং উপজেলা আ,লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আ,লীগ কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মো: আফজাল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। এতে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া এমপি, প্রধান অতিথী এবং পটুয়াখালী জেলা আ,লীগের সহ সভাপতি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি শেষ অতিথী ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আ,লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর। কলাপাড়া উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান সম্মেলনের সঞ্চচালনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!