আমতলীতে বখাটের কারাদন্ড | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমতলীতে বখাটের কারাদন্ড

আমতলীতে বখাটের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামের বখাটে সজিব মাতুব্বরকে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এ আদেশ দেন।
জানাগেছে, উপজেলার মহিষকাটা টেকনিক্যাল স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে বখাটে সজিব মাতুব্বর দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই ছাত্রী আমতলী ইউএনও মনিরা পারভীনের কাছে সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় পুলিশ বখাটে সজিবকে গ্রেফতার করে আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক কমলেশ মজুমদার ওই দিন রাত সাড়ে নয়টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে বখাটে সজিবকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় সজিবকে আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!