কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপন নিউজ অফিসঃ বর্ণিল আয়োজনে অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডট কমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ওসি মো. জসিম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু ও আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

এরআগে আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ওসি মো. জসিম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।

এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, নারী সংবাদকর্মী সালমা কবির, আপন নিউজ বিডি ডটকমের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জেড এম কাওছার, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, বার্তা সম্পাদক নূরুল আমিন সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। বক্তব্যে অতিথিরা আপন নিউজের সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ইতিমধ্যে কলাপাড়া উপজেলায় ব্যপক সাড়া ফেলেছে। আপন নিউজের উত্তরত্তর সাফল্য কামনা করেন অতিথিরা।

২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজপোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। দোয়া মোনাজাত, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করা হয় আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দুপুরের আপ্যায়ন করানো ও শুভেচ্ছা স্মারক দেয়া হয় আপন নিউজের পক্ষ থেকে। অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ক্লাব, আপন নিউজ বিডি ডটকমের পরিবার সহ কলাপাড়ার কর্মরত বিভিন্ন মিডিয়ার কর্মীসহ রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক, সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!