কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় কলেজ ছাত্র গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় কলেজ ছাত্র গ্রেফতার

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় কলেজ ছাত্র গ্রেফতার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় ইমন (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের নিজ বাড়ীর সামনে থেকে পুলিশ ওই কলেজ ছাত্রকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন সরকারী মোজাহারউদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) ২বর্ষের ছাত্র ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মো: মাহবুবুর রহমান এর পুত্র।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্র ইমন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফ্রেন্ড গ্রুপে পোষ্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরম মঙ্গলবার  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত কলেজ ছাত্র ইমনকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ  চলছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!