বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
শহীদ আলাউদ্দিন’র স্মরণে হাজীপুরে র‍্যালী ও স্মরণ সভা

শহীদ আলাউদ্দিন’র স্মরণে হাজীপুরে র‍্যালী ও স্মরণ সভা

আপন নিউজ রিপোর্টঃ
বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গণ অভ্যুত্থানে দক্ষিণ বঙ্গের প্রথম শহীদ কলাপাড়ার কৃতি সন্তান কিশোর শহীদ আলাউদ্দিন’র স্মরণে হাজীপুরে শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে শহীদের সমাধি স্থলে আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারী) শোক র‍্যলি, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল ইসলাম টুকু। উক্ত সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর মহা পরিচালক মোঃ নাঈমূর রহমান রনি। এসময় বক্তারা সরকারের কাছে কয়েকটি দাবী তুলে ধরেন, শহীদ আলাউদ্দিন খানের সৃতিচারণে নীলগঞ্জ ইউনিয়নের সকল বিদ্যালয়ে ফেস্টুন আকাঁরে করা, হাজীপুর বাজারে সৃতি সংসদ সহ শহীদ স্থম্ভ তৈরি করা, হাজীপুর বাজার থেকে শহীদ আলাউদ্দিন খানের সমাধি দেঁড় কিলোমিটার দূরত্বের রাস্তা পাকাঁ করা, শহীদ আলাউদ্দিন খানের নামে নীলগঞ্জে একটি কলেজ স্থাপনা করার বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভার শেষে দোয়া মোনাজাত এর মাধ্যমে শহীদের রুহের মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!