শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সদ্য ফিরে আসা ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সদ্য ফিরে আসা ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
কলাপাড়ার ধানখালি ইউনিয়নের ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি এরা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মোট ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে এরা সবাই কাজে যোগদান করবেন। করোনা ভাইরাসের সংক্রমন আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এরা সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারসহ বিদ্যুতকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম এদের চেকআপ করছেন। ডাঃ চিন্ময় হাওলাদার জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুই জন ২৩ জানুয়ারি এবং এক জন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। তিনি আরও জানান,এসব চীনা নাগরিকদের মধ্যে করোনা ভাইরাসের কোন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!