কলাপাড়ায় বিআরটিসি বাস কেড়ে নিল আরেকটি তাজা প্রাণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
কলাপাড়ায় বিআরটিসি বাস কেড়ে নিল আরেকটি তাজা প্রাণ

কলাপাড়ায় বিআরটিসি বাস কেড়ে নিল আরেকটি তাজা প্রাণ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বিআরটিসি বাস শিক্ষকের পর এবার কেড়ে নিল এক শিশুর প্রাণ। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় মহেন্দ্রে থাকা এসো নামের ৮ বছরের এক কন্যা শিশু চাকার তলে পড়ে নিহত হয়েছে।
বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহেন্দ্র মহিপুর থেকে কলাপাড়ায় এবং বিআরটিসি বাস ঢাকা মেট্রো-ব ১১-১২৪৪ কুয়াকাটা থেকে পাবনার উদ্দেশ্যে আসছিল।
মাহেন্দ্র বিআরটিসি বাসের পাশ কাটিয়ে উঠতে ছিল এমন সময় বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগলে মহেন্দ্র থেকে শিশুটি ছিটকে চাকার তলে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক এসোকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচাদপাড়া গ্রামের উবাচু এর কন্যা।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে কলাপাড়া থেকে বিআরটিসি বাসটি আটক করি, তবে বাসের হেল্পার ও ড্রাইভার পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!