গলাচিপায় আইনজীবীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
গলাচিপায় আইনজীবীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

গলাচিপায় আইনজীবীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

পটুয়াখালীর গলাচিপায় অ্যাডভোকেট মো. মনিরুল
ইসলামকে কুপিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরশহরের আবাসিক হোটেল আল-মামুন’র সামনের সড়কে মনির হাওলাদার (৩৮) নামের এক সন্ত্রাসী ওই আইনজীবীকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত অ্যাডভোকেটকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।

পুলিশ ও প্রতক্ষদশী সূত্রে জানা যায়, গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্রেট আদালতের আইনজীবী মো. মনিরুল ইসলাম’র সঙ্গে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মনির হাওলাদার নামের এক যুবকের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার বেলা দেড়টার দিকে হোটেল আল মামুনের সামনের রাস্তায় সন্ত্রাসী মনির হাওলাদার সশস্ত্র হামলা চালিয়ে অ্যাডভোকেট মনিরুল ইসলামকে রক্তাক্ত জখম করে। এসময় আইনজীবীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, ‘আমার কাছে সন্ত্রাসী মনির হাওলাদার দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় সে আমার উপর এ সন্ত্রাসী হামলা করে।’

এ বিষয়ে মনিরের বোন লুপা বেগম সংবাদকর্মীদের জানান, ’অ্যাডভোকেট মনিরের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে বাকবিত-া হয়েছে।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘গলাচিপা ম্যাজিষ্ট্রেট কোর্টের আইনজীবী মনিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লুপা নামের এক নারীর সঙ্গে বিরোধ চলে আসছিল।
প্রাথমিকভাবে ধারণা করছি এ ঘটনা থেকে হয়তো এ হামলার ঘটনা ঘটতে পারে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!