আশ্রয়নের ৭০ পরিবারের ওপর ইউপি চেয়ারম্যানের নির্যাতন নিপীড়নের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
আশ্রয়নের ৭০ পরিবারের ওপর ইউপি চেয়ারম্যানের নির্যাতন নিপীড়নের অভিযোগ

আশ্রয়নের ৭০ পরিবারের ওপর ইউপি চেয়ারম্যানের নির্যাতন নিপীড়নের অভিযোগ

বিশেষ প্রতিবেদন।। কলাপাড়ায় গামুরিবুনিয়া আশ্রয়ন প্রকল্পের ৭০ পরিবারের ওপর চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবদল নেতা মজিবর রহমান হাওলাদারের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডলি বেগম।

সে জানান, চেয়ারম্যানের পালিত বাহিনীর সদস্যরা ২৭ মে আশ্রয়ন প্রকল্পের পুকুরের বাঁধ কেটে ৯০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলা প্রত্যাহারের জন্য এসব পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে এসব পরিবারের সদস্যরা আছেন চরম আতঙ্কে। এসময় আশ্রয়নের বাসিন্দা কোহিনূর বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,‘মোগো বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া অইছে’। এই সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্য আশ্রয়নের সভাপতি জামাল হাওলাদারকে মুখোশ পড়া একদল সন্ত্রাসী অপহরন করে বলে জানানো হয়। তবে জামালকে পুলিশ গিয়ে তার বাসা থেকে উদ্ধার করে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান মজিবর রহমান জানান, তাঁকে ঠিকমতো চেয়ারম্যানি করতে না দেয়ার জন্য বিরোধী পক্ষ ষড়যন্ত্র করে আসছে। তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল তাঁকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!